শেষ ইচ্ছে

এখনও তোমার কোলে ঢেলে দিতে ইচ্ছে করে,
আমার এই ছিন্নভিন্ন প্রান।

চূড়ান্ত আহত হয়েছি।

মাংসপিন্ডে পচন ধরেছে,
তিনবেলা নিয়ম করে-
মাছি আহার করতে আসে এ শরীরে!
শকুনের প্রিয় খাদ্যে পরিণত হয়েছি,
প্রকৃতি নষ্ট করছি নাকি বেঁচে থেকে!
ধাঙ্গড় এসে পথে ছোটায় আমাকে,
ছুটে চলি ক্ষুধার্ত চিত্তে!

দুখন্ড অঙ্গার এতোকাল-
চুষে-শুষে খেয়েছে আমায়,
আমি তাও তোমার কোলে-
ঢেলে দিতে চাই ছিন্নভিন্ন নিজেকে।

আমি তাও তোমার কোলে-
ঢেলে দিতে চাই ছিন্নভিন্ন নিজেকে।

সমদ্বীপ
লেখক,শিক্ষার্থী(জহুরুল ইসলাম মেডিকেল কলেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *