স্রোতে ভাসতে গিয়ে-
একদল মানুষ পরিণত হলো ভেড়ায়।
চেতনকে জলের দরে নিলামে তুলে-
যাবর কাঁটাকে নিয়ে গেলো শিল্পের পর্যায়ে,
নিজেদেরকে ভাবতে শুরু করলো-
দ্বিতীয় বিধাতাপুরুষ।
মেকি ম্যাচিউরিটি-
গর্ব-ভরে ছড়িয়ে দিলো-
দূষিত বায়ুর মতোন।
কিন্তু,
তাদের অজানা-
আমজনতার কাতারে তারা মরা ভেড়া।
বিপরীতে ভাসমান যারা-
ভেড়াগুলোর হাসির খোঁড়াক,
বস্ত্রহীন হেঁটে বেড়াচ্ছে রাজপথে
তাদের সুদীর্ঘ নিঃশ্বাস বলছে-
সুদিন যেদিন ফিরবে,
গণ-ক্ষমার আয়োজন করেও-
কুল কিনারা পাবে না,
বিশিষ্ট ভেড়া কুল।
ঐ সকল ভেড়া ও শাবকদের-
লোম সংগ্রহ করে তৈরী হবে আসবাব,
সেসবের জায়গা হবে দলিতের-
শোবারঘরে, বসার ঘরে, ওস্যা ঘরে।
অবশিষ্ট মাংস খাবারে পরিণত হবে-
গৃহপালিত হায়েনাদের-
যাদের পেটে বসবাস করে,
অনিঃশেষ ক্ষুধা।
রুহু আঁটক করা হবে বয়ামে-
বছরের পর বছর।
বরং
মরা ভেড়া হয়ে নয়,
কিছুকাল থেকে যাই মানুষ হয়ে-
যদি দিনশেষে আংশিক মুক্তি মেলে!
সমদ্বীপ
লেখক,শিক্ষার্থী(জহুরুল ইসলাম মেডিকেল কলেজ)