কাজের চাপ আর আর্টের প্রেশার হাজার হলেও চলো
কনফারেন্সে এসে শুনবো বিজয় ভাইয়ের-
“তোমরা কি চাও বলো!?”
ক্লান্ত শরীর বিছানায়, মস্তিষ্কে রিটেনশন
আতংকের আরেক নাম-
শান্ত ভাইয়ের, ‘হোয়াসঅ্যাপ এটেনশন।’
ট্রিপগুলো সব অনেক গোপন
চেপে রেখে যান
যেমন করে বন্ধ রাখে রিমি আপুর কান।
আইডিয়াটা কার যেনো, হয়েছে কিন্তু নাইস
সিক্রেটিব থাকাই ভালো, তাইনা বলো “গাইস”।
শান্ত মতোন বসে থাকো দেখবে না তা কেউ
হঠাৎ একটু নড়লেই দেখি আচমকা এক ঢেঊ
ঢেউয়ের ব্যাসে প্রজ্ঞা আপু কোত্থেকে জানি এলো
এসেই কোন ভূমিকা ছাড়া-
“এই! তোমার আইডি বলো?”
ইন্সট্রাকশনে বিজয় ভাইয়ের এগ্রেসিভ সেই যাতনা
ঠিকঠাক কথা না মানলে বুইজো-
“আমি কিন্তু এতো ভালো না।”
ভালো না ভালো না শুনতে শুনতে খারাপ কিছুই দেখিনি,
দেখতে দেখতে সময় গেলো, কিভাবে তা বুজিনি।
শেষ সময়ের উপলব্ধি –
থাকলে সাথে, বিজয় স্যার আর আসিফ স্যারের মতোন ডুয়ো,
BLC কিংবা RDA নয়, আমার ঠেংগামারাই ছিল শ্রেয়।

তানিম
শিক্ষার্থী (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ)